ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • প্রথম প্রেম দিবস আজ

    প্রথম প্রেম দিবস আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নয়ন তোমারে পায় না দেখিতে/ রয়েছ নয়নে নয়নে/ হৃদয় তোমারে পায় না জানিতে/ হৃদয়ে রয়েছ গোপনে। রবিঠাকুরের মতো হয়তো সবারই মনের অবস্থা এমনই হয়। প্রথম প্রেমে পড়ার মুহূর্তটা সবার জন্যই খুবই বিশেষ। সবে বয়ঃসন্ধি পেরোনো ছেলে-মেয়ের মনে একে অপরের প্রতি মনের অজান্তে তৈরি হওয়া অনুভূতি ভোলা যায় না সারাজীবনেও। 


    কবি-সাহিত্যিক থেকে শুরু করে সবার মনেই প্রেম এসেছে বহুবার। তবে মনের অজান্তে আসা প্রথম প্রেমের সঙ্গে কোনোটার তুলনা করা যায় না। প্রেমিক মন প্রিয় মানুষকে নিয়ে সারারাত গান, কবিতা লিখে কাটিয়ে দিয়েছেন। চোখে মুখে লজ্জা আর ধরা পড়ার ভয়। সব মিলিয়ে প্রথম প্রেম বিশেষ করে তোলে সবার জীবনে। সেই প্রেমের পরণতি না পেলেও, জীবনে থেকে যায় তার রেশ।

    কারো কারো জীবনে প্রেম-ভালোবাসা বড্ড দ্রুত এসে যায়। ঝড়, বন্যা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নেয়। প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনার, ভাঙন কিংবা বিচ্ছেদের গল্প। কিন্তু সেই প্রেম মানুষকে শিখিয়েও যায় অনেক কিছু। পুরো জীবনে ছাপ ফেলে যায়। একসময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত। 

    আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’

    আজ ১৮ সেপ্টেম্বর কিন্তু প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। অজান্তে গড়ে ওঠা সেই প্রেমের স্মৃতি মন্তনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত সেই মানুষটি আজও আপনার হয়ে থাকে তাহলে তো কথাই নেই। দুজনে মিলেই না হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরো বিশেষ। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ