ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • সাবেক চিফ হুইপ ফিরোজের ঋণ পুনঃতফসিল নিয়ে রুল শুনানি হাইকোর্টে 

     সাবেক চিফ হুইপ ফিরোজের ঋণ পুনঃতফসিল নিয়ে রুল শুনানি হাইকোর্টে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১১তম জাতীয় সংসদ নিবার্চনের আগে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃ তফসিলের সর্বশেষ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ।

    তবে, এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টে শুনানি হবে।


    রোববার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ আ স ম ফিরোজের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।  

    আইন অনুসারে তিনবারের বেশি কারো ঋণ পুনঃতফসিল করা যাবে না। কিন্তু এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটিয়ে ৯বার করা হয়েছে। 

    এমন দাবি করে একাদশ সংসদ নির্বাচনের আগে রিট করেছিলো পটুয়াখালীর বাউফল পৌর মেয়র জিয়াউল হক।

    ওই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ২২ নভেম্বর হাইকোর্ট আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করে র”ল জারি করেন।

    ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আ স ম ফিরোজ। একই সালের ২৫ নভেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

    তার ধারাবাহিকতায় আবেদনটি রোববার পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় উঠে। শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এখন এ বিষয়ে জারি করা র”ল শুনানি হবে হাইকোর্টে।

    আদালতে আ স ম ফিরোজের পক্ষে ছিলেন আইনজীবী শামসুল হক। বাউফল মেয়রের পক্ষে ছিলেন আইনজীবী মহসিন রশিদ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ