ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • শফিউজ্জামান খান লোদী আর নেই

    শফিউজ্জামান খান লোদী আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে চ্যানেল আইয়ের ভিন্নমাত্রার অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপক, প্রবীণ সাংবাদিক, চলচ্চিত্র সংসদ কর্মী শফিউজ্জামান খান লোদী। রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।

    চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভির জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

    করোনা পজিটিভ আসার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর তার অবস্থা আরো অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে গত চারদিন ধরে লোদী আইসিইউতে ছিলেন বলে জানান তার মাইলফলক অনুষ্ঠান ‘আমার ছবি’ সহকারি ও এডিটর এ কে আজাদ।

    বিষয় বৈচিত্র্য এবং ভিন্ন ধরণের পরিকল্পনার কারণে অনুষ্ঠানটি খুব দ্রুত দর্শক প্রিয়তা পায়। ‘আমার ছবি’ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)সহ বিভিন্ন সংস্থার পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানটির প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী। শামীম আলম দীপেন এর সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনাও করেন তিনি। ‘আমার ছবি’ অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন এ কে আজাদ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ