ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত পটুয়াখালীতে নেশাগ্রস্ত যুবকের কাণ্ড, নিজ ঘরে আগুন লাগিয়ে লাপাত্তা!
  • হেফাজতের দুই নেতার ৭ দিনের রিমান্ড

    হেফাজতের দুই নেতার ৭ দিনের রিমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া মামলায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব এবং কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

    দুই আসামিকে আজ আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁদেরকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ