ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম
  • ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে আদালতে তোলা হচ্ছে আজ

    ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে আদালতে তোলা হচ্ছে আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইভ্যালির বিরুদ্ধে করা রাজধানীর গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান (তার স্ত্রী) শামীমা নাসরিনকে আজ আদালতে তোলা হবে। 

    এর আগে বৃহস্পতিবার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গুলশান থানায় মামলায় গ্রেফতার করে র‌্যাব।

    জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম জানান, রিমান্ডে ইভ্যালি ও তার কার্যক্রমের নানা দিক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডের শেষ দিনেও রাসেল দম্পতিকে এক টেবিলে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা রয়েছে বলে জানা গেছে।
    সূত্র বলছে, রিমান্ডে রাসেল দাবি করেছেন-তিনি মুক্তি পেলেই পাওনা টাকা গ্রাহককে ফিরিয়ে দিতে পারবেন। গ্রাহকই এই অর্থ দেবে। ই-কমার্স ব্যবসার এটি একটি প্রচলিত বিষয়। এটা কোনো প্রতারণা নয়। এটা অর্থ আত্মসাৎও নয়। এখানে গ্রাহকের টাকা বিক্রেতাকে দেওয়া হয়। বিক্রেতা তা দিয়ে পণ্য দেন।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ