ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম
  • শিশু তানিয়া ধর্ষণ-হত্যা : পটুয়াখালীর দুই খুনির ফাঁসি বহাল 

    শিশু তানিয়া ধর্ষণ-হত্যা : পটুয়াখালীর দুই খুনির ফাঁসি বহাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষোল বছর আগে পটুয়াখালীর দশমিনায় ধর্ষণ শেষে হত্যা করা হয় শিশু তানিয়াকে। ওই হত্যা মামলায় দুই আসামির ফাঁসি বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আসামিরা হলেন: দশমিনার গাচিয়ানির খোরশেদ হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার ওরফে পাচু ওরফে সুমন ওরফে নুরুল আলম এবং আবু তাহের খলিফার ছেলে মো. মিরাজ খলিফা।

    আসামিদের আপিল খারিজ করে আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ফাঁসি বহাল রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ। তবে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি জাফর গাজী ইতিমধ্যে মারা গেছেন। তার আপিল বাদ দেওয়া হয়েছে।

    দণ্ডিত এই তিন আসামি ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর পটুয়াখালীর দশমিনার নাবালিকা শিশু তানিয়াকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ শেষে হত্যা করে। এ ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

    বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৬ সালে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রায় বহাল রাখে। এর বিরুদ্ধে আপিল করেন আসামিরা।  শুনানি শেষে ওই আপিল খারিজ করে দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ শুনানি করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ