ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • করোনা আক্রান্ত ৩ শিক্ষক, স্কুল বন্ধ ঘোষণা

    করোনা আক্রান্ত ৩ শিক্ষক, স্কুল বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী জলঢাকা উপজেলার ভিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। তিনি জানান, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর নমুনা পরীক্ষার জন্য সংরক্ষিত ছুটি থেকে দুই দিন স্কুল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সোমবার থেকে ক্লাস শুরু হবে।

    করোনা আক্রান্ত তিন শিক্ষক হলেন সুশান্ত কুমার রায়, রমিজুল ইসলাম ও আব্দুল জলিল। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই তিন শিক্ষকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হাসান জায়েদ বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে একজন শিক্ষক তার নমুনা পরীক্ষা করান। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে আরো দুই শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আগামীকাল শনিবার ও রবিবার এই দুই দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। করোনা আক্রান্ত শিক্ষকরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

    শিক্ষা কর্মকতা চঞ্চল কুমার ভৌমিক বলেন, এখন পর্যন্ত আর কোনো শিক্ষক-শিক্ষার্থীর অসুস্থতার খবর পাইনি। আমরা যথাযথ স্বাস্থবিধি মেনে বিদ্যালয় পরিচালনায় বদ্ধপরিকর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ