ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

ছাত্রের বড় বোনকে ধর্ষণ, মুয়াজ্জিন গ্রেপ্তার

ছাত্রের বড় বোনকে ধর্ষণ, মুয়াজ্জিন গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রের বড় বোনকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার শেষে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মুয়াজ্জিন তৌহিদুল আলম হৃদয় (১৯) চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ৮নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের আর আর জুট মিলস জামে মসজিদের মুয়াজ্জিন তৌহিদুল আলম হৃদয় একই কলোনীতে এক শিশুকে আরবি শিক্ষা দিতেন। সেই সূত্রে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওই ছাত্রের কিশোরী বোনকে ডেকে তার কক্ষে নিয়ে যান। সেখানে তাকে 'বিয়ের প্রলোভন' দেখিয়ে ধর্ষণ করেন মুয়াজ্জিন। পরে তাকে একথা কাউকে না বলার জন্য বলে বাড়িতে পাঠিয়ে দেন।

এদিকে, বাড়ি ফেরার পর মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। এ ঘটনায় শুক্রবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মুয়াজ্জিন হৃদয়কে গ্রেপ্তার করে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন