ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ভোলায় শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

    ভোলায় শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ভোলায় ঘুরতে নেয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত রিকশা চালক সেলিম বেপারীকে আটক করেছে পুলিশ। 

    রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার বাঘমারা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে। ভিকটিম শিশুকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    স্বজনরা জানিয়েছেন, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩ দক্ষিণ বালিয়া এলাকার রিকশা চালক সেলিম বেপারী রোববার সকাল সাড়ে ১১টায় পাশের বাড়ির ৪ শিশুকে বাঘমারা ব্রিজে ঘুরতে নিয়ে যায়। বেড়িবাঁধ এলাকায় গেলে ৩ শিশুকে রিকশায় রেখে ভিকটিম শিশুকে জোরপূর্বক বাঁধের নিচে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সেলিম বেপারী সটকে পড়ে। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়। 

    পুলিশের একটি টিম হাতপাতাল গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ঘটনার পর এলাকাবাসী বাড়ি ঘেরাও করে অভিযুক্ত রিকশা চালক সেলিমকে আটক করে পুলিশ দেয়।

    সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবদুল মজিদ শাকিল জানান, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

    সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযুক্ত সেলিমকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা হবে। শিশুটির নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে পুলিশ ব্যবস্থা নিয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ