ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট, আটক যুবক

    প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট, আটক যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা প্রতিনিধি:

    ভোলার চরফ্যাসনে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগযোগ মাধ্যমে নিজের ফেইসবুক আইডি থেকে পোস্ট দেয়ার অভিযোগে শাহিন আলম মোহাম্মদী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

    রোববার (১৮ এপ্রিল) বিকালে ওই যুবকের বাড়ি থেকে দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত শাহিন চরমানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের মো. ফারুকের ছেলে।

    দক্ষিণ আইচা থানার ওসি তদন্ত মিলন কুমার বিশ্বাস ওই যুবককে আটকের কথা স্বীকার করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

    থানা সূত্রে আরও জানা যায়, গত ১৪ এপ্রিল শাহিন আলম মোহাম্মদী নামের ওই যুবক তার সামজিক যোগযোগ মাধ্যমে ফেইসবুকের নিজের নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর একটি ছবি বিকৃত করে পোস্ট দেন। পোস্টকরা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আসে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ