ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • পর্ন ভিডিও তৈরির সরঞ্জামাদিসহ ৫ জন গ্রেপ্তার

    পর্ন ভিডিও তৈরির সরঞ্জামাদিসহ ৫ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অপারেশনাল দল শহরের বিভিন্ন এলাকা থেকে পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এ অভিযানের নেতৃত্ব দেন কম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। 

    গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কড়ইকাদিপুর গ্রামের মোস্তাকিম হোসেন (২৪), শহরের মাস্টারপাড়ার রাজু আহমেদ (৩০), বুলুপাড়ার মহিদুল ইসলাম (৩২), চকগোপাল গ্রামের আবু দারদা (৩৫) এবং পলিবাড়ীর পার্থ বর্মন (২৩)। এ সময় তাদের কাছ থেকে সাত সেট কম্পিউটার ও এর যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। 

    র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে শহরের রেলগেট ও মসজিদ মার্কেটে কম্পিউটারের দোকান বসিয়ে পর্ন ভিডিও তৈরি ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে গোপন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেয়ে শনিবার রাতে র‌্যাব অভিযান চালায়। পরে জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ