ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • করোনায় মানুষের গড় আয়ু কমেছে ছয় মাস

    করোনায় মানুষের গড় আয়ু কমেছে ছয় মাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির কারণে বিশ্বের বেশিরভাগ দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমে গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও, কোনো কারণে প্রত্যাশিত আয়ু এক ধাক্কায় এতোটা কমেনি।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এ গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু কমে গেছে দুই বছরের বেশি। ইউরোপ, যুক্তরাষ্ট্র, চিলিসহ ২৯ দেশের তথ্য নিয়ে এ গবেষণা চালানো হয়েছে। এর মধ্যে ২৭ দেশেই প্রত্যাশিত গড় আয়ু কমেছে। ২২টি দেশে ২০২০ সালে প্রত্যাশিত গড় আয়ু ২০১৯ সালের তুলনায় কমে গেছে ছয় মাসের বেশি।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে, এসব দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে আসার বিষয়টি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হিসাবের সঙ্গে সম্পর্কিত। ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনসহ লেখক ড. রিধি কাশ্যপ বলেন, করোনাভাইরাস বিভিন্ন দেশে কতটা মারাত্মক প্রভাব ফেলেছে, সে চিত্রই উঠে এসেছে এই গবেষণার ফলে।

    ২০১৯ সালের শেষে আবির্ভূত হওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। গবেষণায় উঠে এসেছে, বেশিরভাগ দেশের ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে অধিক মাত্রায়। যুক্তরাষ্ট্রের পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু ২০১৯ সালের চেয়ে ২.২ বছর কমে গেছে, যা এ গবেষণার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ