ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরগুনায় ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু

    বরগুনায় ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজর ৩৫৭ জন। 

    এ দিকে আজ শনিবার (৫ জুলাই) বেলা ১টার দিকে জেলার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আ. রহমান মল্লিকের শিশুকন্যা রাইছা (১১) ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে মারা গেছে বলে জানা গেছে।

    শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

    চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই মারা গেছে ৬ জন। অন্যরা সবাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে কিংবা হাসপাতালে মারা যায়।


    চিকিৎসক মনিরুজ্জামান জানান, কিছুদিন আগে শিশু রাইছার পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসে। তবে তার প্লাটিলেট কম হওয়ায় চিকিৎসক শিশুটিকে বরিশালে যাওয়ার পরামর্শ দেন। পরে বরিশালে পরীক্ষায় ওই রোগীর এনএসওয়ান নেগেটিভ ও প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছু কম আসে। স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে আসে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ সেবন করায়। 

    আজ শনিবার দুপুরের দিকে শিশুটি গুরুতর অসুস্থ হলে তাকে বামনা হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। তবে শিশুটি ডেঙ্গুর সব লক্ষণ নিয়ে মারা গেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ