ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও ভোটে জবাব দেবে জনগণ: নুরুল হক নুর

    স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও ভোটে জবাব দেবে জনগণ: নুরুল হক নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে দেশের মানুষ পরিবর্তন চায়। খবরদারির রাজনীতি জনগণ আর মেনে নেবে না। নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে স্থানীয় নির্বাচনেও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি পরিচালিত না হলে ভোটের মাধ্যমেই তার প্রতিফলন ঘটবে।

    তিনি আরও বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে- এমন রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠা, সমান সুযোগ নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করা হবে।

    পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর বলেন, প্রতিটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চাওয়া হয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

    এর আগে পথসভায় দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন