ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৭২ বছর কারাদণ্ড

    অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৭২ বছর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এই রায় দেন। দণ্ডিত মোমিন আকন্দ (২৬) জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার মামুন আকন্দের ছেলে। 

    আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রায়ে মোমিন আকন্দকে অপহরণের দায়ে ৩০ বছরের কারাদণ্ড এবং ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরও ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আর ধর্ষণের দায়ে তাকে আরও ৩০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাভোগ করতে হবে আসামিকে। 

    মামলার সূত্রে জানা গেছে, মোমিন আকন্দ নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর স্কুলের গেইটের সামনে থেকে মেয়েটিকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোমিনসহ তার কয়েকজন সহযোগী। পরে তারা একাধিক স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার দুই দিন পর ৫ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবা জয়পুরহাট সদর থানায় মামলা করেন। তিন মাস পর ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ