ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • মাদরাসা বোর্ডের চেয়ারম্যানের হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

    মাদরাসা বোর্ডের চেয়ারম্যানের হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শোক দিবসে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে ভুল স্বীকার করে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ ও রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান। তারা লিখিত আবেদনে বলেছেন, আমরা সতর্ক থাকব, ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না।

    বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তারা লিখিত ক্ষমা প্রার্থনা করেন। আজই এ বিষয়ে আদালতে শুনানি হবে।

    আদালতে মাদরাসা বোর্ডের পক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। রিট আবেদনের পক্ষে শুনানি করবেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

    এর আগে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেন হাইকোর্ট। জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিনে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

    বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    সে সময় আইনজীবী মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৫ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রারের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।  

    গত ১৬ সেপ্টেম্বর ওই মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে আদালত প্রশ্ন তোলেন, শোক দিবসে কীভাবে প্রজ্ঞাপন জারি করলেন। শুনানি শেষে আদালত মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ