ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • কোভিড-১৯:

    একদিনে সর্বোচ্চ ১১২ মৃত্যু

     একদিনে সর্বোচ্চ ১১২ মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনায় মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন; যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে গত রবিবার ১০২ জন, শনিবার ১০১ এবং তার আগের দিনও ১০১ জন মারা যান। 

    অর্থাৎ টানা চার দিন ধরে একদিনে মৃত্যু শতাধিক। আজকের ১১২ জন নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেলেন ১০ হাজার ৪৯৭ জন। 

    স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ এপ্রিল) এই তথ্য জানানো হয়। 


    গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ২৭১ জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ২৩ হাজার ২২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।

    গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ