ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    বরিশালে ২০০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক
    ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আজ রোববার দুপুরে কলেজ এভিনিউ চার নম্বর গলির বায়তুন মুবিন ভবনের নিচতলায় ভাড়া বাসা থেকে তাদের দুজনকে আটক করা হয়।

    আটককৃতরা হল- নগরীর কাজিপারা এলাকার হারুনুর রসিদের ছেলে জামাল (৪০) ও পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার সফর আলির ছেলে হাসান (২৭)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বাধিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে রোববার দুপুরে তাদের দুজনকে আটক করে।

    এর আগেও মাদক কারবারি জামালকে ২৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র।

    রোববার আটকদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ