ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • করোনা মুক্ত হলেন আবুল হায়াত

    করোনা মুক্ত হলেন আবুল হায়াত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালেও ভর্তি ছিলেন। মঙ্গলবার (২০ এপ্রিল) করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন বলে  জানিয়েছেন তার মেয়ে নাতাশা হায়াত।

    নাতাশা হায়াত বলেন, 'আলহামদুলিল্লাজ, আব্বার রিপোর্ট নেগেটিভ এসছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।'

    এর আগে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন করোনা ভাইরাসে আক্রান্ত এ অভিনেতা। বর্তমানে আবুল হায়াত হোম কোয়ারেন্টাইনে আছেন।

    ৭৬ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সাল থেকে অভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন।

    নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’, ‘স্ফুলিঙ্গ’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ