ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ‘পলাতক’ কনক সারোয়ারের বোন নুসরাত আটক

    ‘পলাতক’ কনক সারোয়ারের বোন নুসরাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করা হয়েছে।সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়ে যায়। 


    নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

    সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় ‘কথিত’ সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্রে। বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন। এ ছাড়া তিনি সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার চালিয়ে যাচ্ছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ