ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • নিরাপদ ডটকমের ডিরেক্টর ফারহানা গ্রেপ্তার

    নিরাপদ ডটকমের ডিরেক্টর ফারহানা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতারণার মামলায় ই-কমার্সভিত্তিক আরও একটি প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    সিআইডি জানায়, রাজধানী দক্ষিণখান থানার কাওলা এলাকা থেকে সোমবার নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম।

    ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিদের সিআইডি কর্তৃক গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ