ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪ বছর বয়সী শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন আর দুইজনেক তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত।

    দিনাজপুরের হাকিমপুরে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে আব্দুস সালাম ওরফে সামিউলকে (২৫) যাবজ্জীবন এবং তার বাবা-মাকে ৩ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জজ শরীফ উদ্দীন আহমেদ এ রায় ঘোষণা করেন।

    রায়ে আসামি হাকিমপুর উপজেলার মুহারাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে সামিউলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং সামিউলের বাবা আমজাদ হোসেন ও মা ছানোয়ারা বেগমকে ৩ বছর করে কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের কোর্ট ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান।

    আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ এপ্রিল দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদের চার বছর বয়সী ছেলে আবতাহী আল রশিদকে অপহরণ করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

    শিশুটির বাবা অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদ বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি সামিউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যা করে লাশ বস্তাবন্দি করে ঘরের ছাদে গুম করে রাখার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে আসামি সামিউল।

    স্বীকারোক্তি অনুযায়ী বাসার ছাদ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

    মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ