ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শিক্ষা সংকোচনের জাতীয় শিক্ষাক্রম বাতিলের দাবিতে ছাত্র সমাবেশ

    শিক্ষা সংকোচনের জাতীয় শিক্ষাক্রম বাতিলের দাবিতে ছাত্র সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শিক্ষা সংকোচনের জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিলের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর )  সকাল ১১ টায় অশ্বিনী কুমার হলচত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।

    সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব এবং পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহিলা কলেজের সংগঠন অদিতি ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ছাত্র ফ্রন্ট ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমুন, ৯ নং ওয়ার্ডের সভাপতি শ্রাবন্তি দাস, বরিশাল সরকারি কলেজ শাখার আনন্দ খুশি মাইশা, বরিশাল সরকারি মহিলা কলেজ শাখার সংগঠক আয়েশা আক্তার মিঞ্জু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ অমৃত লাল দে কলেজের সংগঠক ঐশী জান্নাত। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মাকসুদুর রহমান প্রমুখ।

    বক্তারা বলেন, এই কারিকুলামে কিছু ভালো ভালো কথার আড়ালে শিক্ষা বৈষম্য, ব্যয় বৃদ্ধি ও রাষ্ট্রের দায়িত্বের প্রশ্ন এড়িয়ে গিয়ে কৌশলে শিক্ষা ব্যবসাকেই উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। বিজ্ঞান শিক্ষার পরিসর কমিয়ে এক তৃতীয়াংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এর বদলে সেখানে যুক্ত করা হয়েছে ক্যারিয়ার শিক্ষা,জীবন- জীবিকার মত বিষয়। আধুনিক মনন গড়ে তোলার ক্ষেত্রে এসমস্ত বিষয় কী ভূমিকা রাখবে, তা প্রশ্ন সাপেক্ষ। প্রস্তাবিত শিক্ষাক্রমে কারিগরি শিক্ষার দিকে অত্যাধিক জোর দেওয়া হয়েছে ও দশম শ্রেণির মধ্যে আয় করার যোগ্যতা অর্জনের দিকে তাগিদ দেয়া হয়েছে।

    এই কারিকুলাম প্রণয়ণ করা হয়েছে অগণতান্ত্রিক ও আমলাতান্ত্রিকভাবে। কোন ছাত্র সংগঠন, অভিভাবক প্রতিনিধিদের মতামত নেওয়া হয়নি। তাই জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিলের দাবি জানান বক্তারা  ।   সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ