ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ৫ দিনের রিমান্ডে কনক সারোয়ারের বোন

    ৫ দিনের রিমান্ডে কনক সারোয়ারের বোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া সংবাদকর্মী ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার পৃথক দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন এবং মাদক মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

    বুধবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে রাকাকে হাজির করে দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক তার তিনদিনের এবং ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দীন খান হিরন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত সোমবার (৪ অক্টোবর) নুসরাত শাহরিন রাকাকে আটক করে র‍্যাব। সেসময় তার হেফাজত থেকে মাদক ‘আইস’ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে র‍্যাব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ