ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুমকিতে ডিবি পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন গাজীকে অপহরণ

    দুমকিতে ডিবি পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন গাজীকে অপহরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহা-সভাপতি মো. মিলন গাজীকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকা সংলগ্ন তার নিজ বাড়ীতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ মিলেনর স্ত্রী মোসাঃ পলি আক্তার দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন ।

    পুলিশ ও অপহৃত মিলনের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকা সংলগ্ন তার নিজ বাড়ীতে এসে  অজ্ঞাত (১২ জন) লোক ডিবি
    পরিচয়ে কোন কিছু না বলেই মুখোশ পরিয়ে মিলনকে তুলে নিয়ে বরিশালের দিকে চলে যায়। এসময় বাড়ির আশপাশের লোকজন বাইরে বেরিয়ে এসে অনেক চেষ্টা করেও তাদের (অজ্ঞাত দলের ব্যক্তিদের) হাত থেকে মিলন গাজীকে রক্ষা করতে পারেনি। এসময় তাকে নিয়ে যাবার সময় অস্ত্র দেখিয়ে সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় ।  

    এদিকে বরিশালের বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অফিসে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মিলন গাজীর কোন সন্ধান পায়নি তার পরিবার ।  

    দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, মিলনের স্ত্রী মোসাঃ পলি আক্তার একটি জিডি করেছেন। পুলিশ অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

    উল্লেখ্য, মো. মিলন গাজী দুমকি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি। ডিবির কেউ তাকে নিয়ে যায় নি বলেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

     

     

    এস এম জাকির/এইচকেআর

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ