ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে আহত ৫

    আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেল ও  শুক্রবার সকালে উপজেলার আহুতি বাটরা গ্রামে এ ঘটনা ঘটে । আহতরা হলেন উপজেলার আহুতি বাটরা গ্রামের সিতল গাইনের ছেলে সজিব গাইন (১০), কারফা গ্রামের ললিত দে’র ছেলে নিখিল দে (৪৫), বাহাদুরপুর গ্রামের পলাশ চক্রবর্তীর ছেলে প্রান্ত চক্রকর্তী (১১), একই গ্রামের লক্ষণ বৈদ্যর ছেলে স্বপ্নীল বৈদ্য (৬) ও বাশাইল গ্রামের সাইদুল ফকিরের ছেলে মাসুদ ফকির (৫)।

    পাগলা কুকুরের কামড়ে আহত সজিব গাইন জানান, বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে এসে একটি পাগলা কুকুর পায়ের উপর কামড়ে আহত করে।

    এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ৫জন চিকিৎসা নিতে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

    তিনি আরও জানান, কুকুরে কামড় দিলে প্রথমত ৫টি রেভিক্স ভ্যাকসিন নিতে হবে। যাতে করে জলাতংক রোগ থেকে প্রতিরোধ করা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ