ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আট নির্দেশনা

    পবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আট নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ২০২০-০২১ সেশনে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আটটি নির্দেশনা দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।শুক্রবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিপক্ষীয় বৈঠকে এসব চূড়ান্ত করা হয়েছে।

    শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত আয়োজিত বেঠকে সভাপতিত্ব করেন। এ সময়  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভা কর্তৃক প্রণীত সিন্ধান্তগুলো নিুরুপঃ ১. ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ও তাদের বিশ্রামের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্যান্ডেল স্থাপন। ২. কেন্দ্রীয় খেলার মাঠে অস্থায়ী ওয়াশরুম স্থাপন। ৩. বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের স্বাস্থ ঝুঁকির কথা বিবেচনা করে কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভর্তিচ্ছুদের এবং তাদের অভিভাবকদের হলে প্রবেশ স¤পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।

    ৪. ভর্তিচ্ছুদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় আরম্ভ হবে। ৫. ইউনিভার্সিটি স্কয়ার (পাগলার মোড়) থেকে বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিস চালু থাকবে। ৬. মাস্ক পরিধান ছাড়া স¤পূর্ণরূপে প্রবেশ নিষেধ এবং স্বাস্থবিধি মেনে চলতে হবে।

    ৭. পরীক্ষার্থীদের সারবিক সহযোগিতায় আলাদা আলাদা টিম গঠন করা হবে।  ৮. দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের জন্য পবিপ্রবি এডমিশন হেল্প ডেস্ক সহ  বিভিন্ন ফেইসবুক গ্রুপে সকল ধরনের দিকনির্দেশনা প্রদান করা হবে৷

     রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে স¤পাদনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ