ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অর্থ আত্মসাত : সাবেক যুগ্ম-সচিবের বিরুদ্ধে মামলা

    অর্থ আত্মসাত : সাবেক যুগ্ম-সচিবের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাল ভাউচারে কেনাকাটা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম-সচিব ও পরিবার পরিকল্পনা অধিদফতরের অবসরপ্রাপ্ত পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জাল ভাউচার দেখিয়ে কেনাকাটার পৌনে দুই কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলাটি দায়ের করা হয়।

    রবিবার (১০ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন ড. আশরাফুন্নেছা। এ সময়জুড়ে ক্ষমতার অপব্যবহার করে বাজারদরের চেয়ে বেশি দামে জিনিসপত্র ক্রয় করেন এবং জাল বিলের মাধ্যমে সরকারি টাকা উত্তোলন করেন। মোট ১ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকার আত্মসাত করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারা ও দুর্নীতি প্রতিরাধে আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করেন।


    তবে দুদকের দায়ের করা এই মামলায় আশরাফুন্নেছা ছাড়া অন্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে তদন্ত চলাকালে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আসামি করা হবে বলে এজাহারে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ