ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

    বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হবে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে তাকে।


    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) শারীরিক চেকআপের জন্য বিকেলে এভার কেয়ার হাসপাতালে যাবেন।
     
    গত ১০ এপ্রিল খালেদা জিয়াসহ তার বাসার আট কর্মী করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে থাকার পর ১৯ জুন রাতে বাসায় নেওয়া হয় খালেদা জিয়াকে। তখন থেকে তিনি বাসায় অবস্থান করছেন।  

    তার চিকিৎসক টিমের সদস্যরা জানিয়েছেন, থরো ইনভেস্টিগেশনের জন্য খালেদা জিয়াকে পুনরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হলো কোভিডের সময় যে টেস্টগুলো করা হয়েছিল সেগুলো আবার দেখা। এর পাশাপাশি আরও কিছু ইনভেস্টিগেশন করা হবে।

    উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হলেও তা নাকচ করা হয়।

    দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারপর ২৫ মাসের মধ্যে প্রায় অর্ধেক সময় ছিলেন হাসপাতালে। গত বছর ২৫ মার্চ প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় সেখান থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসায় বসবাস করলেও রাজনীতিতে তার কোনো অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি। যদিও দলের নেতারা দাবি করছেন খালেদা জিয়া এখনও মুক্ত নন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ