ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীর বার্থী সরকারি জমির উপর নির্মিত অবৈধ একাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে  এই  উচ্ছেদ অভিযান পরিচালিত করা হয় ।

এসময় বার্থী কালী মন্দির সংলগ্ন মহাসড়কের পাশে অবৈধ ভাবে নির্মিত আধাপাকা একটি পানের আরত, একটি ক্লাব ঘরসহ একাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়। এ সময় বার্থী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসীলদার মিশেল আল-সাদিকসহ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন