ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

উজিরপুরে মহা মহা অষ্টোমি পূজায় শোভাযাত্রা

উজিরপুরে মহা মহা অষ্টোমি পূজায় শোভাযাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমলাপুর-উজিরপুর সার্বজনীন দূর্গা ও কালিমন্দির কমিটির উদ্যোগে মহাঅষ্টোমির পূজায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২ টায় ব্যাপক আয়োজনে শোভাযাত্রাটি বাদ্যযন্ত্র নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কমলাপুর-উজিরপুর সার্বজনীন র্দ্গূা মন্দিরে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির  সভাপতি অর্পূব কুমার বাইন রন্টু, সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস রায়, উজিরপুর কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি বরুন কুমার মিত্র, শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, কমলাপুর-উজিরপুর দূর্গা মন্দিরের উপদেষ্টা রিপন দাস, সভাপতি পলাশ রায়, সাধারন সম্পাদক অমল রায় প্রমুখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন