ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

সন্তানকে ঘর থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ফ্রন্ট লাইনার অভিভাবক: বিএমপি কমিশনার

সন্তানকে ঘর থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ফ্রন্ট লাইনার অভিভাবক: বিএমপি কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা ঘরে ঘরে পাড়া মহল্লায়, জনগণকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এর মাধ্যমে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় দিন-রাত কাজ করে সামাজিক ভারসাম্য রক্ষা করে চলছি। অনেকেই কিশোরদের চুলকাটা নিয়ে অভিযোগ করে থাকেন। সন্তানকে ঘর থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার, সে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, এগুলো  একজন অভিভাবক হিসেবে নজরদারিতে রেখে  ফ্রন্টলাইনার হয়ে কাজ করতে হবে।

বুধবার ( ১৩ অক্টোবর ) সকাল সারে ১০ টায় কোতোয়ালি মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ তে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, সন্তানদেরকে যেন অপরাধী হিসেবে থানা ধরে আনতে না হয়, আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম সহ বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সকলের আন্তরিক তৎপরতায় সকল অপরাধে বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ উপহার দেয়া সম্ভব মর্মে তিনি  আশাবাদ ব্যক্ত করেন।  এর আগে বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন ,অতিরিক্ত পুলিশ কমিশনার  ক্রাইম এন্ড অপস  মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ   মো. আলী আশরাফ ভূঞা ।

 এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  মো. ফজলুল করীম, অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের  নেতৃবৃন্দ ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন