ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দেশীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানের মান নিম্ন বলায় আইনজীবীকে নোটিশ

    দেশীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানের মান নিম্ন বলায় আইনজীবীকে নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৩ অক্টোবর বিদেশি চ্যা‌নেল পুনরায় চালু এবং ক্লিন‌ ফিড ইস্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়‌কে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

    নোটিশে এক পর্যায়ে তিনি বাংলাদেশের টিভি চ্যানেলের প্রোগ্রামের মান নিয়ে কথা বলেন। তিনি বলেন ‘বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মান অত্যন্ত নিম্ন। ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশি চ্যানেলগুলোতে বিনোদনের স্বাদ গ্রহণ করে থাকেন। কিন্তু এই নোটিশ গ্রহীতাদের হঠকারী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জনগণ বিশেষ করে শিশুরা কার্টুন, মহিলারা রান্না ও সিরিয়াল এবং পুরুষরা সংবাদ, খেলা ও রিয়েলিটি শো দেখতে পারছেন না বলে তারা বর্তমানে ব্যাপক বিড়ম্বনার শিকার হচ্ছেন। যা প্রচলিত আইনের পরিপন্থী।’

    বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে পরিচালক ও লেখক মোস্তফা মননের। অনুষ্ঠানের মান অত্যন্ত নিম্ন মানের বলায় তিনি বিষয়টি নিয়ে আদালতে যান। আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের উল্লেখিত ‘নিম্ন মানের’কথাটি প্রত্যাহার করতে বুধবার (১৩ অক্টোবর) আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে উল্লেখিত কথাগুলো প্রত্যাহার করে বাদীর কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তা না হলে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দাখিল করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

    আইনজীবী নাজমুস সাকিব বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মান অত্যন্ত নিম্নমানের বলেছেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। যা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এবং দেশিয় সাংস্কৃতিকে অমযার্দা করা হয়েছে বলে তিনি জানান। তথ্য মন্ত্রণালয়ে পাঠানো নোটিশে কথাগুলো নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে বলা হয়েছে। তা না হলে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দাখিল করা হবে বলেও তিনি জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ