ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • পোষা প্রাণীকে নিয়ে ঠাকুর দেখতে গেলেন মিমি

     পোষা প্রাণীকে নিয়ে ঠাকুর দেখতে গেলেন মিমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্গাপূজায় নিজের পোষা প্রাণী নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন টালিউড অভিনেত্রী ও ভারতীয় সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ছোট ওই পোষা প্রাণীকে নিয়ে ঠাকুরের মণ্ডপে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এবার মিমির এ দুর্গাপূজায় বেড়াতে যাওয়ার সঙ্গী চিকু জুনিয়র আর ম্যাক্স। দুই পোষা প্রাণীর সঙ্গেই ছবি শেয়ার করেছেন এ নায়িকা। 

    করোনার ধকল সামলে এবার পূজায় বড় পর্দায় মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি ‘বাজি’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জিৎ।

    মাস কয়েক আগেই মিমির পোষা চিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপরই অভিনেত্রীর পরিবারে নতুন সদস্য ছোট্ট পোষা চিকু জুনিয়র। এটাই তার প্রথম দুর্গাপূজা। চিকুর ভালোবাসাকে মনে করেই নতুন খুদের নাম একই রেখেছেন অভিনেত্রী।

    অন্যদিকে নতুন ছবি ‘মিনি’র শুটিং জোরেশোরে চালাচ্ছেন অভিনেত্রী সাংসদ মিমি। ইতোমধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। মৈনাক ভৌমিকের পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। মৈনাকের সঙ্গে এটিই তার প্রথম কাজ।

    সূত্র: হিন্দুস্তান টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ