ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সারজিস আলমের ৩৩ লাখ টাকার সম্পদ, বাড়ি-গাড়ি নেই

    সারজিস আলমের ৩৩ লাখ টাকার সম্পদ, বাড়ি-গাড়ি নেই
    সারজিস আলম/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১১ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নির্বাচনি হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। এই ব্যবসা থেকে বছরে ৯ লাখ টাকা আয় আসে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে কী ব্যবসা করেন তা স্পষ্ট করেননি সারজিস আলম।

    হলফনামা সূত্রে জানা গেছে, সারজিস আলমের নগদ অর্থ রয়েছে তিন লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে এক লাখ টাকা। তার নামে দানকৃত কৃষি জমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতকোত্তর। কোনো আগ্নেয়াস্ত্র নেই। তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। তবে ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা।


    আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এমনকি তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়করও পরিশোধ করেছেন।। তবে হলফনামায় তার স্ত্রীর আয়, সম্পদ বা কোনো গহনার কথা উল্লেখ করা হয়নি।

    নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম ছাড়াও আরও সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ নওশাদ জমির, জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ