ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন

    এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না:  জহির উদ্দিন স্বপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের আমলে রাতের ভোটে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর চলবে না। এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না।


    একমাত্র সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটেই স্থানীয় সরকারের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
     
    রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার সমরসিংহ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

     
    জহির উদ্দিন স্বপন বলেন, ‘আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়করণ করে দেশের প্রতিটি ঘরে ঘরে বিভেদ তৈরি করেছিল।’
     
    তিনি আরও বলেন, ‘দেশের মানুষকে একটি বিষয় প্রমাণ করতে হবে, সত্যিকারের গণতন্ত্রের সরকারই হচ্ছে বিএনপির সরকার।
    বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারে বিশ্বাসী এবং জনগণের ম্যান্ডেট নিয়েই দেশ পরিচালনা করতে চায়।’
     
    এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্মআহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, যুবদল জেলা উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ