মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের পিতা বীর মুক্তযোদ্বা মজিবুর রহমান (৮০) রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্য জনিত চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলেসসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
রোববার বাদ আসর উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে দল মত নির্বিশেষে হাজারো মানুষ জানাজা অংশগ্রহণ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এইচকেআর