ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা খাতা চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী জুলাই হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ রেখে মাইকিং করে সংঘর্ষ, নিহত ১ কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে, দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার 
  • পুরানো খেলা বন্ধ করুন: আফজাল হোসেন

    পুরানো খেলা বন্ধ করুন: আফজাল হোসেন
    পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, ধর্ম নিয়ে দুষ্কৃতিমহল রাজনীতির পুরানো নোংরা খেলা শুরু করেছে। তারা সমাজ ও সভ্যতার অনেক ক্ষতি করেছে। বাংলাদেশে এদের কুশীলবরা চিহ্নিত। তারা আবারো ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে ফায়দা হাসিল করতে চায়। দেশ প্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তিকে মোকাবেলা করতে হবে। বৃহস্পতিবার পটুয়াখালীর দুমকি মৃজাগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এই শান্তিপূর্ণ পরিবেশ অনেকের সহ্য হচ্ছে না। অগ্নিসন্ত্রাসী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আজ মরিয়া হয়ে উঠছে। তারা পরিস্থিতি ঘোলা করতে চায়। তাদের প্রতিহত করতে হবে।

    আফজাল হোসেন বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বুদ্ধি মেধা ও ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সহসভাপতি কাজী রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদল, অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ