ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পরকীয়া কাণ্ডের পর এবার নারী নির্যাতনে ফের আলোচনায় সেই নারী খাদ্য পরিদর্শক

    পরকীয়া কাণ্ডের পর এবার নারী নির্যাতনে ফের আলোচনায় সেই নারী খাদ্য পরিদর্শক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরকীয়া কাণ্ডের পর এবার নারী নির্যাতনে কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা ফের শহর জুড়ে টব অব দ্য টাউন। শনিবার রাতে দু’সন্তানের জননী এক নারীকে মারধর, নির্যাতন করে ফের আলোচনায় আসেন আরিফা। ঘটনার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভিকটিম নারীর পরিবার ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

    নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দু’সন্তান সহ তার ভরনপোষন না দেয়ায় শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এসে হামলা নির্যাতনের শিকার হন সে। এসময় আরিফা সুলতানা ঘরের মধ্যে জোরপূর্বক টেনে নিয়ে দরজা বন্ধ করে তার উপর নির্যাতন চালায়। থানা পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় সে আইনের আশ্রয় নেয়ার কথা বলেন।

    কলাপাড়া থানার ওসি মো: জসীম বলেন, ’বিষয়টি পারিবারিক এবং দু’সতীনের ঝগড়াঝাঁটি সংক্রান্ত। আমরা জেনে তাৎক্ষনিক আইনী সহায়তা দেয়ার চেষ্টা করেছি।
    লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হবে।’

    এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গৃহবধূ মাসুমা আক্তার কলি’র অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। পরে খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ’র অতিরিক্ত পরিচালক মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারন দেখিয়ে আরিফা সুলতানাকে বদলী করা হয়। যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয় দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্লাট বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন আরিফা। যে ফ্লাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলি’র উপর চালানো হয় অকথ্য নির্যাতন।

    এদিকে আলোচিত আরিফা সুলতানা রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার ফ্লাট থেকে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলি সহ তার পরিবারের ৫জনকে আসামী করে মামলা করেছেন। আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ