ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইভ্যালির সিইও-চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

    ইভ্যালির সিইও-চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের  হয়েছে।

    সোমবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালতে আবু হাসান জনি নামে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা মামলাটি দায়ের করেন।

    আজ আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
    মামলার অন্য আসামিরা হলেন- আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী আবু হাসান জনি বিভিন্ন সময়ে এসি, মোটরবাইক ও মোবাইল সেটসহ মোট ১৩টি পণ্য ইভ্যালিতে অর্ডার করেন। যার মূল্য হিসেবে তিনি ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা পরিশোধ করেন। কিন্তু আসামিরা তাকে পণ্য না দিয়ে পরস্পর যোগসাজশে সব টাকা আত্মসাৎ করে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ