ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

    কলাপাড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
    সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে এ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

    উপজেলা দলীয় কার্যলয় থেকে শান্তির শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    দলীয় কার্যালয় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা, উপজেলা কৃষক লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব হাওলাদার, পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য টুটুল বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, সাধারণ সম্পাদক আশিক তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, পৌর কৃষক লীগের সভাপতি সৌরভ সিকদার, সাধারণ সম্পাদক দোলন ঢালী প্রমূখ সহ উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু কুচক্রীমহল সেই শান্তি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ