ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দ্বিতীয় দিনের মতো সংবাদকর্মীদের উদ্যোগে

    বরিশালে ছিন্নমূল ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য প্রদান

    বরিশালে ছিন্নমূল ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দ্বিতীয় দফা লকডাউনে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বরিশালের সংবাদকর্মীরা।

    বুধবার রাতেও বরিশাল নগরীর নদী বন্দর এলাকায় ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তারা। এসময় শিশু-কিশোর এবং নারী-পুরুষসহ দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার তুলে দেন তারা।

    কর্মসূচির দ্বিতীয় দিনে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।

    এসময় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির প্রধান উদ্যোক্তা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্পাদক পরিষদ, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সদস্য ও দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্ত’র বরিশাল প্রতিনিধি ও দৈনিক ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মোর্শারফ হোসেন, নিউজ এজেন্সি এম. রহমান এর সত্ত্বাধিকারী হারুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব বরিশাল জেলার সভাপতি খান রুবেল, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, নিউজ এডিটরস কাউন্সিলর ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলা নিউজ’র স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, নিউজ বাংলার স্টাফ রিপোর্টার তন্ময় তপু, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর প্রমুখ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ