ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশালে চোরাই মোটর সাইকেলসহ যুবক গ্রেফতার

বরিশালে চোরাই মোটর সাইকেলসহ যুবক গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে চোরাই মোটরসাইকেলসহ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বেলা  কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু শেখ (২৬) পলাশপুর গুচ্ছগ্রামের ৫ নং ওয়ার্ডস্থ সোহাগ মিয়ার বাড়ির মোঃ বাবুল শেখের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে কাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি’র সদস্যরা। একপর্যায়ে ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকার সৈয়দুর রহমান সড়কের এক বাসা থেকে বাবু শেখকে গ্রেফতার করেন তারা। এসময় বাবুর কাছ থেকে চোরাই মোটরসাইকেল ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।   

এ ঘটনায় গ্রেফতার বাবু শেখের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন