ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ১৪ দিন পর চরফ্যাসনে সেই পোড়া দুই লাশের মাথা উদ্ধার 

    ১৪ দিন পর চরফ্যাসনে সেই পোড়া দুই লাশের মাথা উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনে  দুই যুবকের গলা কাটা পোড়া লাশের মাথা উদ্ধার করা হয়েছে ।  বৃহস্পতিবার  (২২্এপ্রিল ) বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘটনাস্থল থেকে এক হাজার গজ উত্তরে মহিবুল্লাহ বাড়ীর বাথরুমের সেপ্টি ট্যাংকর ভিতর  থেকে পোড়া লাশের মাথা দুইটি  উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ। এর ফলে  ঘটনার ১৪ দিন পর পোড়া লাশের মাথা উদ্ধার  হল । 

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া । তিনি জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। মাথা দুটি ডিএন এ টেস্টের জন্য পাঠানো হবে।  খুবই শ্রীঘ্রই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে জানান এই কর্মকর্তা।


    প্রসঙ্গত, ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের পাশের ভুঁইয়াদের ছারা বাগানে মস্তকবিহীন  দুটি পোড়া লাশ দেখে চরফ্যাসন থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী অজ্ঞাত  আসামী করে হত্যা মামলা দায়ের করেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ