ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ভাণ্ডারিয়া পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ভাণ্ডারিয়া পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় উপজেলার পৌর শহরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। একটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

    বৃহস্পতিবার (২৮অক্টোবর) পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 


    জানা গেছে, ভাণ্ডারিয়া বাজারের আব্দুল রব মাওলানা সড়কের শাহীনের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। 

    এতে সম্পূর্ণ পুড়ে গেছে শাহীন হাওলাদারের লেপতোষকের দোকান, শাহআলম ও সজলের গার্মেন্টেসের দোকান। এছাড়া সাজ্জাদ হোসেনের গার্মেন্টেসের দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহম্মেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। তবে স্থানীয়দের দাবী এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি হতে পারে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রমূখ।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ