ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আজহারীর ভিসা ঝুলে আছে হাইকোর্টে

    আজহারীর ভিসা ঝুলে আছে হাইকোর্টে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা ঝুলে আছে লন্ডনের হাইকোর্টে। মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হাচ্ছে না বলে জানা গেছে। লন্ডনে যাওয়া পথে কাতারে আটকে পড়েন মাওলানা মিজানুর রহমান আজহারী। কারণ ব্রিটেনের হোম অফিস তার ভিসা বাতিল করে দেয়।  

    জানা গেছে, বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের সময় দিয়েছেন কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হচ্ছে না।  

    ব্রিটেনে যে অনুষ্ঠানে আজাহারীর উপস্থিত থাকার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

    ব্রিটেনের হোম অফিসের প্রেস বিভাগ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। এ মুহূর্তে তারা আর কোনো কথা বলতে চান না।

    মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছান আজহারী। এরপর সকালে লন্ডনের ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি। তাকে জানানো হয়, ব্রিটেন তার ভিসা বাতিল করেছে। তবে কেন করেছে তা জানা যায়নি।

    ব্রিটেনের ৬টি শহরে ইসলামী জলসায় বক্তৃতা দেওয়ার কথা ছিল আজহারীর। 

    সূত্র: বাংলাদেশ প্রতিদিন & বাংলানিউজটোয়েন্টিফোর.কম


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ