ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সংবাদকর্মীদের সাথে ক্ষুধার্ত ছিন্নমূলের পাশে ডিসি জসীম উদ্দীন হায়দার

    সংবাদকর্মীদের সাথে ক্ষুধার্ত ছিন্নমূলের পাশে ডিসি জসীম উদ্দীন হায়দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দ্বিতীয় দফা লকডাউনে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বরিশালের সংবাদকর্মীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিন রাতেও বরিশাল নগরীর নদী বন্দর এলাকায় ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তারা। কর্মসূচির তৃতীয় দিনে বরিশালের সংবাদকর্মীদের সাথে ছিন্নমূলের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি নিজ হাতে প্রায় দুইশত অসহায় শিশু-কিশোর এবং নারী-পুরুষের হাতে খাবার তুলে দেন।

    এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমুল হুদা, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, পুলক চ্যাটার্জি, ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির প্রধান উদ্যোক্তা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্পাদক পরিষদ, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সদস্য ও দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন।

     
    আরও উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান মিরন, কাওসার হোসেন রানা (প্রাচুর্জ রানা), প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, রাহাত খান, বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার, সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দখিনের সময় পত্রিকার সম্পাদক রিফাত আবরার, বাংলা নিউজ’র স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, নিউজ বাংলার স্টাফ রিপোর্টার তন্ময় তপু, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ