ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই জখম

    মঠবাড়িয়ায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় ভাই জাহাঙ্গীর বেপারীর ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই শহীদুল বেপারী গুরুতর জখম হয়েছেন। 

    শনিবার সকালে উপজেলার ছোটমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত শহীদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা ছোটমাছুয়া গ্রামের মৃত. আঃ বারেক বেপারীর ছেলে।

    গুরুতর আহত শহীদুল জানান, পৈত্রিক জমি নিয়ে তার বড় ভাই জাহাঙ্গীর বেপারীর সাথে দীর্ঘ দিন ধরে দ্বন্দ চলে আসছে। তার বড় ভাই কোন শালিশ ব্যবস্থা মানেন না। জাহাঙ্গীর বেপারীর নাম থানায় দুই মামলা ও জিডি করা হয়েছে। সম্প্রতি সে আমার জমির গাছ কেঁটে ফেলে যা সকালে আমার ফুপাতো ভাইকে দেখাতে গেলে তার উপস্থিতিতে ত্বর্কের এক পর্যায় বড় ভাই জাহাঙ্গীর বেপারীর তার স্ত্রী হাওয়া বেগম, মেয়ে আরিফা বেগম এলাপাথারী পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

    শহীদুল ও জাহাঙ্গীর বেপারীর মা আমিরুন বেগম বলেন, তার বড় ছেলে জাহাঙ্গীর কাউকে মানেনা। ছেলের চেয়েও ছেলে বৌ হাওয়া বেগম আরও হিংস্র। তাদের অত্যাচারে সকলে অতিষ্ট।

    এব্যপারে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর বেপারীর মুঠো ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ