ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ
  • মঠবাড়িয়ায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আধা কেজি গাঁজাসহ নাসির হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। রোববার সকালে উপজেলার সোনাখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির হোসেন উত্তর সোনাখালী গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে।

    থানা সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচা-কেনা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ অক্টোবর) সকালে পুলিশ ক্রেতা সেজে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির হোসেন কে আধা কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, অভিনব পদ্ধতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববারই তাকে আদালতে সোপর্দ করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ