ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় প্রতিবন্ধী না হয়েও ভাতা উত্তোলনের অভিযোগ

    মঠবাড়িয়ায় প্রতিবন্ধী না হয়েও ভাতা উত্তোলনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মামুন হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তি প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। মামুন হাওলাদার উপজেলার নাগ্রভাংগা গ্রামের মৃত. মোকলেছুর রহমান হাওলাদারের ছেলে।

    সরেজমিনে গেলে ওয়াহেদাবাদ গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে সবুজ অভিযোগ করেন, তাদের সাথে প্রতিবেশী ওই মামুনে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে মামুন ও তার সহযোগি মজিবর তার (সবুজ) ভাই রাব্বি ও চাচাতো ভাই রাকিবকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় তার বাবা হানিফ হাওলাদার মামলা করলে পুলিশ কথিত প্রতিবন্ধী মামুনকে গ্রেপ্তার করে। মামুন দীর্ঘ দিন কারা ভোগের পর প্রতিবন্ধী কার্ড দেখিয়ে আদালতের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে জামিন নেয়। মামুন আদালতে থেকে জামিন পেয়ে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগে জিডি করে।

     সবুজ ক্ষোভের সাথে আরও জানান, মামুন যদি প্রতিবন্ধী হয় তাহলে আমাদের বিরুদ্ধে জিডি করে কিভাবে? মামুন সম্পূর্ণ সুস্থ মানুষ।

    সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান মামুন সম্পূর্ণ সুস্থ মানুষ। তিনি নিজের জমি, ঘরবাড়ি অর্থ-সম্পদ সব নিজের দখলে রেখেছেন। তিনি প্রতিবন্ধী নন। স্থানীয় চৌকিদার মহিবুল্লাহ বলেন, মামুন যদি প্রতিবন্ধী হতেন তাহলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে চাকরির জন্য আবেদন করেন কিভাবে? মামুন সম্পূর্ণ সুস্থ মানুষ।

    মামুনের ভাই শিক্ষক রফিকুর ইসলাম বলেন, জমির জন্য মামুন তাকে মেরে কয়েকবার রক্তাক্ত করেছে। নিজের ভালটা নিজে খুবই ভালো বুঝে।

    এ ব্যাপারে দু’দফা সরেজমিনে গিয়েও অভিযুক্ত মামুনের সাথে কথা বলা সম্ভব হয়নি।
    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহম্মেদ বলেন, মামুন আসলেই প্রতিবন্ধী কিনা তা তদন্ত করে দেখা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ